সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ইমরান হত্যা মামলার আরো এক আসামী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ইমরান হত্যা মামলার আরো এক আসামী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে ইমরান শেখ হত্যা মামলার আরো একজন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এবং থানা পুলিশের একটি দল। তাকে রোববার (২২ ডিসেম্বর) বাগেরহাট জেলার রামপাল উপজেলার তালবুনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। রাতেই গ্রেপ্তারকৃত আসামীকে থানা পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী আবু শাহিদ হাওলাদার (৩২) জেলার রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকার ওকিল উদ্দিন হাওলাদারের ছেলে। তাকে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

পুলিশ জানান, উপজেলা লখপুর গ্রামের হযরত আলীর ছেলে ইমরান শেখ গত ২৮ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রামপাল থেকে মাইক্রোবাসে করে কাটাখালী আসার পেেথ শ্যামবাগাত জয় জুট মিলের সন্নিকটে এসে পৌছালে পূর্ব থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষ গ্রæপের কয়েকজন তার গতিরোধ করে। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। ঘটনার সময় ইমরান শেখের একটি পা কেটে ফেলে। এতে সে গুরুতর¡ আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন তার স্বজনরা। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ৪ নভেম্বর তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই কামরান শেখ নিজ বাদী হয়ে ৬ নভেম্বর ১৩ জনের নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উত্ত মামলার এ পর্যন্ত প্রধান আসামীসহ ৫জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর কবির জানান, ইমরান শেখ হত্যা মামলার ১২ নম্বর আসামী আবু শাহিদ হাওলারাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এরআগে মামলার প্রধান আসামী আছাদুল শেখ ছোটসহ মোট ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।