সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা | চ্যানেল খুলনা

ফকিরহাট বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী লীগ ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা শনিবার বিকেলে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা সংক্রান্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির।

বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় ইউনিয়ন নির্বাচন সমন্বয়কারী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিটু, ও তপন দেবনাথ ভজন।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।