সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাট উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার | চ্যানেল খুলনা

ফকিরহাট উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার

বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো: আসাদুজ্জামান ফকিরহাট উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় স্ব স্ব মন্দির কমিটির নেতৃবৃন্দদের সাথেও মতবিনিময় করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টায় ফকিরহাটের মানসা কালী মন্দিরের দূর্গাপূজা মন্দির পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম শামীম, ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর, ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, মানসা ক্যাম্প ইনচার্জ এসআই অহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।

বাগেরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো: আসাদুজ্জামান বলেন, দুর্গাপূজাকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে। তবে মন্দির এলাকায় স্বেচ্ছাসেবক রাখতে হবে। তাদের গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে। যাতে আগত দশনার্থীরা বুঝতে পারেন তারা মন্দির কমিটির লোক।

এছাড়া মন্দির এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় খাকা খুবই প্রয়োজন রয়েছে। রাতে মন্দির পাহারার ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দির কমিটি ও স্থানীয় লোকজনের সহযোগিতা থাকলে পূজা ভাল কাটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।