সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
প্রধানমন্ত্রী কাল পদ্মাসেতুতে ২টি থানা উদ্বোধন করবেন | চ্যানেল খুলনা

প্রধানমন্ত্রী কাল পদ্মাসেতুতে ২টি থানা উদ্বোধন করবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিকাল ৩টায় পদ্মাসেতুর উত্তর ও দক্ষিণে অবস্থিত দুটি থানার (থানা) কার্যক্রম উদ্বোধন করবেন। এছাড়া প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি বাংলাদেশ পুলিশ কর্তৃক দ্বিতীয় পর্যায়ে নির্মিত ১২০টি বাড়ি হস্তান্তর এবং ১২টি পুলিশ হাসপাতালের আধুনিকায়নের কাজ, ছয়টি মহিলা ব্যারাক এবং অনলাইন জিডি ব্যবস্থা উদ্বোধন করবেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান বলেন, দুটি থানা হচ্ছে পদ্মাসেতু (উত্তর) থানা ও পদ্মাসেতু (দক্ষিণ) থানা।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে গৃহহীন মানুষের জন্য মোট ৫২০টি বাড়ি নির্মাণ করেছে।

তিনি বলে, সকল গৃহহীন ও ভূমিহীন মানুষকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সারা দেশে নিজস্ব অর্থে বাড়িগুলো নির্মাণ করেছে।

এর আগে প্রধানমন্ত্রী চলতি বছরের ১০ এপ্রিল গৃহহীনদের হাতে বাংলাদেশ পুলিশ নির্মিত ৪০০ বাড়ি হস্তান্তর করেন।

কামরুজ্জামান বলেন, পুলিশ দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন থানায় গৃহহীনদের জন্য ১২০টি বাড়ি নির্মাণ করেছে।

এছাড়া প্রধানমন্ত্রী আধুনিকায়ন প্রকল্পের আওতায় ১২টি পুলিশ হাসপাতাল, ছয়টি মহিলা ব্যারাকের আধুনিকায়ন কাজের কার্যক্রম উদ্বোধন করবেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

চলতি বছরেই ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

রিকশাচালকের ছেলের সুইডেনযাত্রায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।