সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রতিবন্ধীরা আমাদের সন্তান,তারা সমাজের বোঝা নয় : এমপি বাবু | চ্যানেল খুলনা

প্রতিবন্ধীরা আমাদের সন্তান,তারা সমাজের বোঝা নয় : এমপি বাবু

কয়রা (খুলনা) প্রতিনিধি :: প্রতিবন্ধী শিশুরা সামাজের বোঝা নয়, তারা আমাদের কারোর না কারোর সন্তান। তাদের পরিচর্যা করে সম্পদে পরিণত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য যে সকল কর্মকান্ডে নিরলসভাবে করে যাচ্ছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কয়রা-পাইকগাছার জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ কালে একথা বলেন। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের বিগত দিনে অবহেলা করা হলেও বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতায় আনায় কয়রায় সকল প্রতিবন্ধী মাসিক ভাতা পাচ্ছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল শুধু বাংলাদেশে নয় গোটা এশিয়া মহাদেশে অটিজম শিশুদের নিয়ে কাজ করায় আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছেন। যে কারনে বাংলাদেশে প্রতিবন্ধীদের শতভাগ ভাতার আওতায় আনতে সম্ভব হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কতৃক প্রদত্ত ১১ জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার ও ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা করেন সংসদ সদস্য। উক্ত প্রতিবন্ধী শিশুরা কয়রা সদরের শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যাান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ^াস, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ, বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, মহেশ^রীপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ শিকারি, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় অত্যাধুনিক শিল্পনগরী গড়ে তোলা হবে: রকিবুল ইসলাম বকুল

খুলনায় ২৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।