সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পুলিশ পরিচয়ে করোনা তল্লাশি, কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ | চ্যানেল খুলনা

পুলিশ পরিচয়ে করোনা তল্লাশি, কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা তল্লাশির কথা বলে পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ করেছে ৫ বখাটে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে জামালপুরে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে পাশবিক ঘটনাটি ঘটে।

খোঁজাখুজির পরদিন রোববার সকালে ঝিনাই নদীর ওপারে জঙ্গলে আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা। ওইদিন দুপুরে কিশোরীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (৩০ মার্চ) তার ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হবে।
ধর্ষণের শিকার কিশোরীর বাবা জানায়, শনিবার রাত ৩টার দিকে করোনাভাইরাসের জন্য পুলিশ পরিচয়ে তল্লাশি করতে দরজা খুলতে বলে। দরজা খুলে দেখি ৫/৬ জনের দল। প্রথমে তারা পানি খেতে চায়। পানি এনে দিলে আমার মেয়ের হাত ধরে জোর-জবরদস্তি শুরু করে। বাধা দেয়ায় গলায় ধারালো ছুড়ি ধরে মারধর করে তাকে কোলে তুলে নিয়ে যায় তারা। সেখানে ৫ জন মিলে ধর্ষণ করে ফেলে রেখে যায়।

তিনি জানান, ৫ জনের মধ্যে একই গ্রামের আবু বক্করের ছেলে পুষন ও ওর বন্ধু টগার চরের মিজানকে চিনতে পারি। খোঁজাখুজির পর পরদিন রোববার সকালে ঝিনাই নদীর পড়ে জঙ্গল থেকে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সালেমুজ্জামান আরও জানান, কিশোরীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছে। মিজান নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ (সোমবার) কিশোরীর ডাক্তারি পরিক্ষা সম্পন্ন করা হবে।

জামালপুরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন এ প্রসঙ্গে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। দেশের এই দুঃসময়ে পুলিশের নাম ব্যবহার করে করোনা তল্লাশি নামে অপরাধীরা এই ধরনের অপরাধ করছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

ময়মনসিংহ বোর্ডে এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ৫৯ পরীক্ষার্থী

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।