সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পুকুরে মাছ চাষ করে মহাখুশি নাঈম-শাবনাজ | চ্যানেল খুলনা

পুকুরে মাছ চাষ করে মহাখুশি নাঈম-শাবনাজ

বোয়াল, চিতল ও শোলসহ বেশ কয়েক জাতের মাছ নিজেদের পুকুরেই চাষ করেন নব্বাইয়ের দশকের বড় পর্দার জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজ। আর এতে দারুণ আনন্দে দিন কাটছে তাদের।

পুকুর থেকে বড় বড় মাছ ধরেছেন এই তারকা দম্পতি। সেসব মাছের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন নিজেদের ফেসবুক পেজে। ছবিতে নাঈম-শাবনাজকে একসঙ্গে বিশাল মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নাঈম বেশ কয়েকটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘শুকুর আলহামদুলিল্লাহ্‌। বোয়াল, চিতল, মোহা শোল ও অন্যান্য মাছ পুকুরে চাষ করে আমি মহাখুশি। ’

মায়ের সূত্রে টাঙ্গাইলের করটিয়া জমিদার বাড়ির সন্তান নাঈম। ব্যবসার পাশাপাশি কৃষি কাজেও মনোযোগী তিনি। সময় পেলেই তিনি যে নিজেই চাষাবাদে নেমে পড়েন, সেটা কয়েক মাস ধরে ফেসবুকে প্রকাশ করা তার ছবিগুলো দেখলেই বোঝা যায়।

টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে তিনি কৃষিকাজে ব্যস্ত সময় কাটান। আর সেসব ছবি দারুণ সাড়া জাগিয়েছে সামাজিকমাধ্যমে।

আগের প্রকাশিত ছবিতে দেখা যায়, নাঈম কৃষিকাজে প্রয়োজনে নিজেই ক্ষেতে নেমেছেন। কখনো আবার দাঁড়িয়ে তদারকি করছেন। আবার মাছ চাষ করছেন, পোনা ছেড়ে দিচ্ছেন, তাজা কই ঝাঁকে ঝাঁকে পুকুর থেকে ধরছেন। বোঝাই যায় এমন জীবনযাপন উপভোগ করছেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই নায়ক।

১৯৯১ সালে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম-শাবনাজ। তার অভিনীত প্রায় সকল সিনেমাতেই স্ত্রী শাবনাজের সঙ্গে জুটি বাঁধেন। নাঈমের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’ ইত্যাদি।

নাঈম ও শাবনাজ একত্রে প্রায় ২১টির বেশী চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাদের একসঙ্গে অভিনয় করা শেষ সিনেমাটি হচ্ছে ‘ঘরে ঘরে যুদ্ধ’। প্রেম করে বিয়ে করেছেন তারা। দুই কন্যা সন্তানের বাবা-মা এই তারকা দম্পতি। তবে বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

প্রথম দিনেই প্রায় ৫০০ কোটি আয় ‘দ্য ওডিসি’র

আবারও বিয়ে করছেন পরী, ঠেকাতে পারলেন না হ্যারি কেইন!

আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।