সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরের নাজিরপুরে দুই শিক্ষার্থীকে আটকে মারধর করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন | চ্যানেল খুলনা

পিরোজপুরের নাজিরপুরে দুই শিক্ষার্থীকে আটকে মারধর করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে দুই শিক্ষার্থীকে আটকে রেখে মারধর করা ও মুক্তিপন দাবীর ঘটনার দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে সহপাঠীরা । আজ বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা মহিলা কলেজের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা সদরের সামাজিক সংগঠন কনসার্ট ইম্পিরিয়াল ক্লাবের সভাপতি মো. হৃদয় খান, সরকারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ ছাত্রলীগ সভাপতি ফারহানা ঐশী, সহপাঠী সুবির বিশ্বাস । মানববন্ধনে তাদের সহপাঠীকে আটকে মারাধর ও মুক্তিপন দাবীকরার ঘটনায় জড়িত সকলকে অভিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।
উল্লেখ্য, গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুমরখালী গ্রামের পাশাপাশি বাড়ি উপজেলার কবিরাজ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সজিব হালদার (১৫) ও উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী (১৭) তাদের দাদাবাড়ি উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের যাচ্ছিলো। এ সময় ঘোপেরখাল নামক স্থানে পৌঁছলে ওই গ্রামের ময়ুর শেখের পুত্র মনির শেখ (৪০), একই গ্রামের সনজিৎ শিকদারের ছেলে অভিজিৎ শিকদার (২৫) ও শাঁখারীকাঠী গ্রামের মোকছেদ মল্লিকের ছেলে শফিকুর রহমান মল্লিক (২৮) তাদের আটকে পাশের একটি কলা বাগানে নিয়ে মারধর করে ও তাদের অভিভাবকের কাছে মুক্তিপন দাবী করে। এ সময় স্থানীয়রা তাদের চিৎকার শুনে তাদের উদ্ধার করে আহতবস্থায় চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে একটি মামলা করে এবং প্রধান আসামি মনিরকে গ্রেফতার করেছে পুলিশ এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

১৭ ঘণ্টা পর গভীর রাতে দাফন মানিক পশারীর, কবর খুঁড়লেন পরিবারের নারীরা

চলন্ত বাসে নারীকে ধর্ষণ, চালক-সহকারীসহ তিনজনের যাবজ্জীবন

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, জুনে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

দেড় কেজি গাঁজাসহ ২০ মামলার আসামি শিল্পী বেগম গ্রেপ্তার

স্বামী হারানোর তিন বছর পর নতুন জীবন, নতুন বাবা পেল শিশু রায়হান

চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে ডিপি ওয়ার্ল্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।