সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। শনিবার (২৪ মে) ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শিক্ষক নেতা জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেত্রী এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সদস্য পিপি এ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ শহীদ, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সিনিয়র যুগ্ম আহবায়ক এম, আহসানুল ছগির, এইচ. এম ফারুক হোসাইন, হাফিজুর রহমান মস্তান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নির্দেশক্রমে তৃনমূল থেকে নেতা নির্ধারণের জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে সম্মেলনের আয়োজন করেছি। যাহাতে তৃণমূল থেকে সঠিক নেতৃত্ব উঠে আসে। সামনে জাতীয় নির্বাচনে আমাদের এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

সম্মেলনে ইন্দুরকানী সদর ইউনিয়নের ০৯টি ওয়ার্ডে সরাসরি ভোটের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।