সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুরে পূবালী ব্যাংকের কর্মকর্তার করোনা শনাক্ত ব্যাংক লকডাউন | চ্যানেল খুলনা

পিরোজপুরে পূবালী ব্যাংকের কর্মকর্তার করোনা শনাক্ত ব্যাংক লকডাউন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে পূবালী ব্যাংকের একজন কর্মকর্তার করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় লকডাউন করা হয়েছে ব্যাংকের শাখাটি। সেখানে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সূত্র জানায়, পূবালী ব্যাংকের এক কর্মকর্তার করোনা শনাক্তের রিপোর্ট আসে সোমবার ঈদের রাতে। পিরোজপুরের স্বাস্থ্য বিভাগ বিষয়টি জেনে প্রশাসনের সহায়তায় রাতেই আক্রান্তের শহরের শিক্ষা অফিস এলাকার বাসা লকডাউন করে। ব্যাংক কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালসহ পুলিশ কর্মকর্তারা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখাটিতে যান। ব্যাংকের শাখাটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দেন।
উল্লেখ্য, পিরোজপুর জেলায় এপর্যন্ত ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ইমাম গ্রেপ্তার

নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর মাহবুব

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।