সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুরে উপজেলা চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন : থানায় মামলা | চ্যানেল খুলনা

পিরোজপুরে উপজেলা চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন : থানায় মামলা

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান এর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। আজ বুধবার বেলা ১১ টায় জেলা জজ আদালতের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা চন্ডি চরণ পাল, সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ^াস। মানববন্ধনে বক্তারা একজন জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতির উপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান এর উপরে সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানায় দুই জনকে নামিও এবং আরো ৮ জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, সোমবার (২৮ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলার আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মতিউর রহমান উপজেলা পরিষদের গেটে আসলে তার গাড়ি থামিয়ে কয়েকজন তার উপরে হামলা করে কিল ঘুষি মারে এবং তার সরকারি গাড়ির গ্লাস ভেঙ্গে ফেলে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।