সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শিল্পকলা একাডেমীতে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৭টি উপজেলার যুবলীগের নির্ধারিত নেতাকর্মীরা অংশ নেন।
জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু এর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জেলা যুবলীগের নেতৃবৃন্দের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক গোলাম ফেরদৌস ইব্রাহিম সহ যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে কাজী মাজহারুল ইসলাম জানান, যুবলীগে সন্ত্রাস, চাঁদাবাদ, মাদকসেবী ও ব্যবসায়ী, হাইব্রিড, স্বাধীনতাবিরোধীদের সন্তান কিংবা প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকাদের যুবলীগের কোন পর্যায়েই স্থান দেওয়া হবে না। সারা দেশে যুবলীগের কমিটি হবে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় দলের ত্যাগী ও স্বচ্ছ নেতাদের দিয়ে। বর্ধিত সভা থেকে আগামী ডিসেম্বরে জেলা যুবলীগের সম্মেলন করার ঘোষণা দেন বক্তারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।