সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিক, সাধারন সম্পাদক সজল | চ্যানেল খুলনা

পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিক, সাধারন সম্পাদক সজল

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিককে সভাপতি এবং সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলকে সাধারণ সম্পাদক করে পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ার খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩২ সদস্য বিশিষ্ট ঘোষিত নতুন কমিটিতে ২০ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ন সাধারণ সম্পাদক এবং ৪ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। আগামী এক বছরের জন্য ঘোষিত পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি পরবর্তীতে পুনাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিবে বলে জানা গেছে।

এদিকে, পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হওয়ায় নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে পিরোজপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা সোমবার রাতে শহরে আনন্দ মিছিল, মোটর সাইকেল শোভাযাত্রা করেছে ও আতশবাজি ফুটিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছে ছাত্রলীগ নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার লোকজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সারাদেশ আরও সংবাদ

কারাগারে আইভীর কবিতা, সুর দিলেন মমতাজ

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, হতাহত নেই

ইয়াবা-গাঁজাসহ পুলিশ কনস্টেবল আটক

চট্টগ্রামে শিশু ধর্ষণ, ১৩ দিনেই তদন্ত প্রতিবেদন আদালতে

জনগণ যখন ঘুমিয়ে যান, তখন তেলের দাম বাড়ানো হচ্ছে: জামায়াত আমির

হাকিমপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।