সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাবনায় দুই বাড়িতে বোমা সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক | চ্যানেল খুলনা

পাবনায় দুই বাড়িতে বোমা সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক

চ্যানেল খুলনা ডেস্কঃ পাবনার ঈশ্বরদীর দিয়াড় বাঘইল গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে বড় আকারের দুটি বোমা সদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে এই বোমা সদৃশ বস্তুগুলো দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল ঘিরে রেখেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল হাজি পাড়ায় শফিকুল ইসলাম প্রামাণিক ও আব্দুল গাফফার প্রামাণিকের বাড়ির সামনে বোমা স্থাপনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এর সত্যতা পায়। সেখানে, ইলেকট্রিক মোটা তারে সংযুক্ত বেশ বড় আকারের দুটি বোমা সদৃশ বস্তু কাছাকাছি রাখা আছে। এগুলোর সাথে সার্কিটও যুক্ত রয়েছে।
গৌতম কুমার আরো জানান, পাবনা ও আশেপাশের জেলায় পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল না থাকায় ঢাকা থেকে প্রশিক্ষিত দল এসে ঐ বস্তুগুলো যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে। কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।
বাড়ির মালিক শফিকুল ইসলাম জানান, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। গত চারদিন পূর্বে বাড়ির সামনে প্রেট্রোল ঢেলে রেখে যায় অজ্ঞাত কেউ। এরপর এমন বোমা সদৃশ বস্তু রেখে যাওয়ায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।