সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাটকেলঘাটা ফুটবল মাঠে মিনিস্টার ফ্রিজের সৌজন্যে ৮ দলীয় ফুটবল খেলার উদ্ধোধন | চ্যানেল খুলনা

পাটকেলঘাটা ফুটবল মাঠে মিনিস্টার ফ্রিজের সৌজন্যে ৮ দলীয় ফুটবল খেলার উদ্ধোধন

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল মাঠে মিনিস্টার ফ্রিজের সৌজন্যে ও পাটকেলঘাটা জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল খেলা রবিবার বিকালে উদ্ধোধন করা হয়েছে।

উক্ত ৮ দলীয় ফুটবল খেলায় প্রভাষক ইয়াছিন আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।

খেলায় উদ্ধোধক হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও মিনিস্টার গ্রুপের রিজওনাল ম্যানেজার হাসানুর রহমান (হাসান)।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা হারুন আর ডিগ্রী কলেজের প্রভাষক নাজমুল হক, সাংবাদিক আবদুল মতিন, তালা উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিন্টু, সাবেক খেলোয়ার উদয় ঘোষ, সাংবাদিক আল মামুন ইসলাম, শেখ সানজিদুল হক ইমন, প্রভাষক নাজমুল হক মাহী,সাংবাদিক শাহিনুর রহমান শাহিন,জাকির হোসেন প্রমুখ।

খেলাটি সার্বিকভাবে পরিচালনা করেন পাটকেলঘাটা স্পোর্টিং ক্লাবের সভাপতি ইকবাল হাসান, আল ইমরান, আব্দুল্লাহ আল মুবিন, মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আলমগীর হোসেন, আশিক বিল্লাহ, মিরাজ হাসান, আশরাফুল ইসলাম, রাকিব হোসেন সামী, জুবায়ের রহমান দীপ্ত, রেদওয়াল্লাহু, রমজান আলী প্রমুখ।

উদ্ধোধনী খেলায় অংশগ্রহন করেন চুকনগর ফুটবল একাদশ ও পাটকেলঘাটা হারুন অর রশীদ ডিগ্রী কলেজ ফুটবল একাদশ। চুকনগর ফুটবল একাদশ ৫-৪ গোলে পাটকেলঘাটা হারুন অর রশীদ ডিগ্রী কলেজ ফুটবল একাদশ কে হারিয়ে বিজয়ী হয়। খেলায় মিডিয়া পার্টনার ছিল আনন্দ টিভি ও পাটকেলঘাটা মিনিস্টার শোরুম স্পন্সর করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: ধানের শীষের প্রার্থী হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।