সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ৫ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই : ৩ লাখ টাকার ক্ষতি | চ্যানেল খুলনা

পাইকগাছায় ৫ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই : ৩ লাখ টাকার ক্ষতি

পাইকগাছায় ৫ টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শিববাটি গ্রামে এ আগুনের ঘটনা ঘটে। আগুনে পাঁচটি বসতঘর সমপূর্ণ পুড়ে প্রায় তিন লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান। বসতঘর পুড়ে যাওয়া এসব পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে দিন কাটাতে হবে।

স্থানীয়রা ও ক্ষতিগ্রস্তরা এসব তথ্য নিশ্চিত করেছেন।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, শত্রুতা করে কেও এমন ঘটনা ঘটাতে পারে। তবে এলাকাবাসীরা মনে করছেন রান্নাঘর থেকে আগুনটি লাগতে পারে। আগুন লাগার পর স্থানীয়রা ও আশাশুনির ফায়ার সার্ভিস এর সহায়তায় আগুন নিভানো হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত রেবেকা বিবি (৫০)বলেন, স্বামী আকবর গাজী (৬৫) ভ্যান চালক, বাড়িতে ছিল না ‘।ভ্যান চালাতে গিয়েছিল। আমি আমার ছোট ছেলে এবং আমার তিন বছরের পোতা বাড়িতে ছিলাম। হঠাৎ করে কিভাবে যে ঘটনা ঘটলো আমি বুঝতে পারলাম না। ঘরসহ সব মালামাল পুড়ে গেছে। এক কাপড়ে আছি। কি করে চলবো বুঝতে পারছি না।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় রাজনৈতিক নেতা, সাংবাদিক, মাদক বিক্রেতাসহ ৪৭৫ জনের তালিকা, ঈদের পর যৌথ অভিযান

খালিশপুরে প্রাথমিক বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন

নির্বাচনী প্রতিশ্রতি বাস্তবায়িত করবো ইনশাল্লাহ : আলি আসগার লবি

খালিশপুর ১০ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ১৫৮ জনে নারী পেল ফ্যামিলি কার্ড

ওজোপাডিকোর বোর্ড মেম্বার থেকে সাংবাদিক টুটুলকে অব্যাহতির নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।