সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে প্রাথমিক বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণের অভিযোগ | চ্যানেল খুলনা

খালিশপুরে প্রাথমিক বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণের অভিযোগ

খুলনা মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত ৭৬ নং নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়টির মোট জমির পরিমাণ প্রায় ০.৫৭ একর, যা শিক্ষা বিভাগ ও তৎসংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক পরিমাপ করা। একই বাউন্ডারির মধ্যে অবস্থিত ‘নয়াবাটি হাজী শরিয়ত উল্লাহ মাধ্যমিক বিদ্যাপীঠ’-এর নতুন ভবন নির্মাণের কাজ গত ১ মার্চ ২০২৬ তারিখে শুরু হয়।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেতারা এদিব অভিযোগ করেন, নতুন ভবনের ৮৪০ বর্গফুট তাদের বিদ্যালয়ের সীমানার ভেতরে পড়ছে। এতে করে প্রাথমিক বিদ্যালয়ের নির্ধারিত জমি ব্যবহার ও ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়নে সমস্যা সৃষ্টি হতে পারে। এছাড়া বাচ্চাদের খেলার মাঠ ছোট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে তিনি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে প্রাথমিক বিদ্যালয়ের জমি যাতে অন্য কোনো প্রতিষ্ঠানের ভবন নির্মাণে ব্যবহার না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন।
অভিযোগপত্রের সঙ্গে বিদ্যালয়ের খাজনার পরিশোধের রসিদ, আরএস পর্চা, সার্ভেয়ার কর্তৃক অঙ্কিত ম্যাপসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

খুলনায় যৌথ অভিযানে পলাশ গ্রুপের কাজী রাফসানসহ ৩৯ জন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।