সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅবস্থান, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গণঅবস্থান, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ ধর্ম অবমাননার জিগির তুলে দিনাজপুরের  পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরের সংখ্যালঘু এলাকায় আক্রমন, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ছাত্রদের ছাত্রত্ব বাতিলের অপপ্রয়াস, অধ্যাপক কুশল চক্রবর্তীকে হত্যার হুমকি, ধর্মপ্রাণ শহীদুন্নবীকে পিটিয়ে-পুড়িয়ে হত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সভা সমাবেশে ভিন্ন ধর্মের প্রতি অব্যহত কটুক্তির প্রতিবাদে এবং গ্রেফতারকৃত ছাত্র-ছাত্রীদের আশু মুক্তি, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রনালয় গঠনের দাবীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসভা কমিটির উদ্যোগে শনিবার সকালে গণঅবস্থান, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির (সরল কালিবাড়ী) থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর জিরো পয়েন্টে অবস্থান কর্মসুচি পালন করে। এ সময় সংগঠনের উপজেলা সভাপতি রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন ও পৌর সভাপতি সন্তোষ কুমার সরদারের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি এড. অজিত কুমার মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পূজা পরিষদের উপজেলা সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন সাধু, পূজা পরিষদের উপজেলা সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পরিষদ নেতা মনোহর চন্দ্র সানা, প্রাণ কৃষ্ণ দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রণব কুমার মন্ডল, দীপক কুমার মন্ডল, দেবব্রত রায় দেবু, বিমল পাল, অখিল মন্ডল, সাংবাদিক বি সরকার, সুনিল মন্ডল, দীপংকর মন্ডল, চিত্ত রঞ্জন বাছাড়, আন্দ্রেয় ডি রোজারিও, শিবপদ মন্ডল, গদাইপুরের সভাপতি নির্মল চন্দ্র অধিকারী, কপিলমুনির সাধারন সম্পাদক জগদীশ দে, সোলাদানার সাধারন সম্পাদক বিমল কৃষ্ণ সরকার, দীলিপ ঢালী, কেডি বাবু, বাবুরাম মন্ডল, সুভাষ বৈরাগী, প্রজিত কুমার রায়, মধুসুধন হালদার, রাজেশ মন্ডল, দীলিপ সানা, বিনয় কৃষ্ণ মন্ডল, বিশ্বনাথ মন্ডল, গোবিন্দ লাল বাছাড়, অনুকুল ব্যানার্জি, বিপুল মন্ডল, সাংবাদিক পুর্ণ চন্দ্র মন্ডল, বিবেক ধর, পরেশ সরকার, অমলেন্দ্র মন্ডল, রাজু শংকর, গৌরপদ মন্ডল, আনন্দ ব্যানার্জি, প্রদীপ মন্ডল, গাঙ্গুলী সরদার, ঠাকুর দাশ মন্ডল, উজ্জ্বল কুমার বিশ্বাস, নিলাদ্রী শেখর সরদার,সহ আরো অনেকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

রূপসায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৮ দোকান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।