সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত হচ্ছে বঙ্গমাতা ইকোপার্ক | চ্যানেল খুলনা

পাইকগাছায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত হচ্ছে বঙ্গমাতা ইকোপার্ক

পাইকগাছা সোলাদানার বেতবুনিয়ায় নির্মিত হচ্ছে বঙ্গমাতা ইকোপার্ক। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্ত্বাবধায়নে উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া সংলগ্ন ঐতিহ্যবাহী শিবসা নদীর ধারে ২৬ একর জমির উপর জাতির জনকের সহধর্মীনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব এর নামে নির্মাণ করা হচ্ছে “বঙ্গমাতা ইকোপার্ক “। পার্ক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে পাইকগাছা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান এটি মূলত মিনি সুন্দরবনের আদলে শিব্সা নদীর ধারে গড়ে তোলা হচ্ছে ইকোপার্কটি। এখানে থাকবে ম্যানগ্রোভ প্রজাতির বিভিন্ন গাছের সমারোহ, পর্যটকদের বসার জন্য থাকবে গোল ঘর, চলা জন্য থাকবে ওয়াকিং ট্রেইল, নৌভ্রমনের জন্য থাকবে ওয়াটার রাইড, যাতায়তের জন্য থাকবে দৃষ্টিন্দন সড়ক, এছাড়া চিত্য বিনোদনের জন্য থাকবে নানা ব্যবস্থা। এইমুহুর্তে থাকার কোন ব্যবস্থা না থাকলেও খাওয়ার সুব্যবস্থা থাকবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ইকোপার্কটি পর্যটক ও দর্শনাথর্ীদের জন্য ওপেন করার লক্ষে পার্কের যাবতীয় কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে বলে ইউএনও খালিদ হোসেন জানান। শুক্রবার দুপুরে প্রস্তাবিত ইকোপার্কের নির্মাণ কাজ ও সংযোগ সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।