সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় মাসিক আইন-শৃঙ্খলা মিটিংয়ে মাদক ও ইন্টারনেটের অপ-ব্যবহারের ফলে সামাজিক অবক্ষয় ঘটছে-এমপি বাবু | চ্যানেল খুলনা

পাইকগাছায় মাসিক আইন-শৃঙ্খলা মিটিংয়ে মাদক ও ইন্টারনেটের অপ-ব্যবহারের ফলে সামাজিক অবক্ষয় ঘটছে-এমপি বাবু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার প্রতিটি পর্যায়ে নজরদারি এবং সার্বিক মনিটরিং করছেন। যার ফলে সরকার করোনা নিয়ন্ত্রনে এবং অর্থনীতি সচল রাখতে সক্ষম হয়েছে।
সাংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন। সকল অনুষ্ঠানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে যেকোনো ধরনের অনুষ্ঠান সাবধানতার সাথে পালন করতে হবে। কারণ আমরা বেঁচে থাকলে আগামিতে আবারও সবাই মিলে উৎসবের সাথে সকল অনুষ্ঠান করতে পারবো। করোনার মধ্যে ধর্ষণ ও সামাজিক অপরাধের প্রবনতা কিছুটা বেড়েছে এজন্য উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন মাদক ও ইন্টারনেটের অপ-ব্যবহারের ফলে সামাজিক অবক্ষয় ঘটছে। বাড়ছে ধর্ষণ সহ নানা অপরাধের প্রবনতা। সমাজে বিনষ্ট হচ্ছে শান্তি ও শৃঙ্খলা। অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে এমপি বাবু বলেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে সরকার আবার ও প্রমান করেছে বর্তমান সরকারের সময়ে কোন অপরাধীর ক্ষমা নাই। তিনি সামাজিক অবক্ষয় রোধে সমাজ থেকে মাদক নির্মুল করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুতারোপ করেন।বৃহস্পতিবার  সকালে পাইকগাছা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভুমি মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত লিপিকা ঢালী, ওসি এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিতিশ চন্দ্র গোলদার, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, গাজী জুনায়েদুর রহমান, চিত্ত রঞ্জন মন্ডল, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হেসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, শিক্ষা অফিসার খান মোঃ আলমগীর, প্রকৌশলী হাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, নির্বাচন কর্মকর্তা, কামালউদ্দীন আহম্মেদ, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবাইদুল রহমান, বন কর্মকর্তা প্রেমেনান্দ রায়,পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন মোঃ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ,সহ উপজেলা পর্যায়ের  সকল কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।