সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় বাল্য বিবাহের আয়োজন করায় কনের পিতাকে জরিমানা | চ্যানেল খুলনা

পাইকগাছায় বাল্য বিবাহের আয়োজন করায় কনের পিতাকে জরিমানা

খুলনার পাইকগাছা উপজেলায় ৫ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্রীকে, নোটারী পাবলিকের মাধ্যমে বাল্য বিবাহের আয়োজন করায় কনের পিতাকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী মুহম্মদ আল আমিন।

জানাগেছে, শুক্রবার বিকালে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামের আমিরুল মোড়ল তার ৫ম শ্রেণি পড়ুয়া মেয়েকে পার্শ্ববর্তী রামনগর গ্রামের আজগর আলীর ছেলে খায়রুল ইসলামের সাথে অবৈধ ভাবে নোটারি পাবলিকের মাধ্যমে বাল্য বিবাহের আয়োজন করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ আল আমিন সরেজমিনে উপস্থিত হয়ে বাল্য বিবাহ থেকে শিশুটিকে রক্ষা করেন। উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন এবং থানা পুলিশ।

উপস্থিত সকলের সামনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ের কোনো বৈধতা নেই। মেয়েটিকে স্কুলে ভর্তি করে তার লেখাপড়া চালিয়ে যান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।

এ সময় প্রশাসনের উপস্থিতি দেখতে পেয়ে বরপক্ষের লোকজন আগেই পালিয়ে যায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।