সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় প্রয়াত উজ্জ্বল এর স্মরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় প্রয়াত উজ্জ্বল এর স্মরণ সভা অনুষ্ঠিত

” দূরত্ব জানে শুধু, একদিন খুব নিকটে ছিলাম” – এই লাইনটিতেই বোঝা যায় ২০০৩ ব্যাচের বন্ধুদের হৃদয় পটে উজ্জ্বল কতটা জ্বল জ্বল করছে। পাইকগাছায় প্রয়াত উজ্জ্বল সরদার এর স্মরণে এসএসসি ২০০৩ ব্যাচের আয়োজনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে পাইকগাছা সরকারি কলেজে অনুষ্ঠিত স্মরণ সভায় অব. শিক্ষক অখিল কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা সরকারি কলেজ এর অধ্যক্ষ সমরেশ রায়। বিশেষ অতিথি ছিলেন, উপধ্যাক্ষ মিহির বরণ মন্ডল, অব. শিক্ষক দিলীপ কুমার দাশ। সভার শুরুতেই ২০০৩ ব্যাচ ও কাউন্সিলর রবিশঙ্কর মন্ডল এর সঞ্চালনায় প্রয়াত উজ্জ্বলের স্বর্গীয় আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

স্মরণ সভায় স্মৃতিচারণ বক্তৃতা করেন, উজ্জ্বলের ছোট ভাই টুটুল সরদার, দিপংকর মন্ডল, ইয়াসিন, রাকেশ সরদার, শেখর মন্ডল, রইচ খান, মফিজুল ইসলাম, মারুফ আহম্মেদ, রাকেশ সানা, ঋত্বিক মন্ডল, নূর ইসলাম মোহন, চিত্ত মন্ডল, রায়হান পারভেজ রনি, দীনবন্ধু সাধু, রাফেজ উদ্দীন। এসময়ে উজ্জ্বলের ২০০৩ সালের ব্যাচের বন্ধুমহল উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।