সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় পুলিশের অভিযানে রেজিস্ট্রেশন বিহীন সাত-মোটরসাইকেল আটক | চ্যানেল খুলনা

পাইকগাছায় পুলিশের অভিযানে রেজিস্ট্রেশন বিহীন সাত-মোটরসাইকেল আটক

পাইকগাছা :– খুলনার পাইকগাছা রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল ধরা শুরু হয়েছে। ওসি এজাজ শফীর নির্দেশনায় চলছে উপজেলার সকল গুরুত্বপুর্ণ সড়কে এ অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এসআই নুর মোহম্মদ প্রধান সড়ক জিরোপয়েন্ট ও পুরাতন পরিবহন কাউন্টার এলাকা থেকে ৭টি রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল আটক করেছেন।যার মধ্যে দুটি গাড়ী জরিমানা দিয়ে অব্যাহতি পেলেও পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। ওসি এজাজ শফী জানান, সকলকে ট্রাফিক আইন মেনে সীমিত গতিতে গাড়ী চালাতে হবে। কিশোর ও কিশোর গ্যাংদের অপরাধ কর্মকান্ড দমন করতে লাইসেন্স বিহীন কোন মটর সাইকেল কাউকে চালাতে দেখলে ব্যাবস্থা গ্রহণ করা হবে। সরকারকে কর ফাঁকি দিয়ে রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল চালানো যাবে না। পুলিশের সামনে পড়লে থানায় নেয়া হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় নেয়া হবে। তিনি সকল মটর সাইকেল চালকদের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া রোডে বের হতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।