সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় পাখি সংরক্ষণে মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন | চ্যানেল খুলনা

পাইকগাছায় পাখি সংরক্ষণে মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন

পাইকগাছায় পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার সকালে পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা ও নতুন বাজার এলাকায় পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পাখি শিকার রোধে উদ্বুদ্ধকরণ মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন করা হয়।

স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন,বনবিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। গাছে পাখির বাসা স্থাপন করার সময় উপস্থিত ছিলেন,পরিবেশ কর্মি গনেশ দাস, আব্দুল বারিক, কওছার আলী, রোজী সিদ্দিকী, রাবেয়া আক্তার মলি, গৌতম ভদ্র, মনিরা আহমেদ, অর্থি সরকার,শাহিনুর রহমান, দিবাশীস সাধু প্রমুখ।বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ পাস করেছে। এ আইনে পাখি শিকার, হত্যা, আটক ও কেনা বেচা দন্ডনীয় অপরাধ।পাখি হত্যা করলে যার সর্বোচ্চ শাস্তি ২ বছর কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা।

উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে। উপজেলার বিভিন্ন গাছে প্রায় ১৬শত মাটির পাত্র ও কাঠ-টিনের তৈরি বাসা স্থাপন করা হয়েছে।পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠ সভায় বক্তারা পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।