সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে মাঠে মুক্তিযোদ্ধারা | চ্যানেল খুলনা

পাইকগাছায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণে মাঠে মুক্তিযোদ্ধারা

পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু’র পক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন উপজেলার মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দিনভর মুক্তিযোদ্ধারা উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া, মৌখালী, চাঁদখালী, ধামরাইল, কাটাখালি ও ফুলতলা বাজারের ব্যাপক গনসংযোগ ও পথসভা করেছেন। গজালিয়া উদয়ন সংঘ ক্লাব চত্ত্বরে মুক্তিযোদ্ধা সংসদের চাঁদখালী ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। প্রধান বক্তা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, মুক্তিযোদ্ধা জি এম জামির হোসেন, মুক্তিযোদ্ধা কাজী তোকারম হোসেন টুকু, মুক্তিযোদ্ধা আব্দুর গফুর, মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মুক্তিযোদ্ধা আঃ খালেক গাজী, মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান সানা, মুক্তিযোদ্ধা আঃ রশিদ সরদার, মুক্তিযোদ্ধা ভগীরত শীল, মুক্তিযোদ্ধা মোঃ মোকছেদ আলী মোড়ল, মুক্তিযোদ্ধা মোঃ আমির আলী, মুক্তিযোদ্ধা মাষ্টার আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা জি এম আনিছুর রহমান ও নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা গাজী শফিকুল ইসলাম, জি এম ইকরামুল ইসলাম, শেখ গোলাম রব্বানী, হায়দার মোল্যা, জবেদ আলী, নজরুল ইসলাম, মোশরাফ মোড়ল, আমান সরদার, নরিম সানা,সহ আরো অনেকে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।