সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় নিরাপদ মাংস বিক্রয়ের জন্য মাংস বিক্রেতাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় নিরাপদ মাংস বিক্রয়ের জন্য মাংস বিক্রেতাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাইকগাছা:- উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাইকগাছা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জাইকার অর্থায়নে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে নিরাপদ মাংস বিক্রয়ের জন্য মাংস বিক্রেতাদের দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কসাইদারদের গবাদি-প্রানী জবাইয়ের নিয়মাবলী, জবাই স্থানের পরিবেশ, জবাই পরবর্তী কার্যক্রম ও আইন ভঙ্গের সাজার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় মন্ডল, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম এস এম কামরুল আবেদীন, সাংবাদিক আব্দুল আজিজ সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জাইকার প্রতিনিধিগণ ও ৪০জন মাংস বিক্রেতা ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।