সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় দক্ষতা ও কর্মতৎপরতায় জেলার শ্রেষ্ঠ দু'চেয়ারম্যান হিসেবে পুরস্কার পেলেন কওসার ও রিপন | চ্যানেল খুলনা

পাইকগাছায় দক্ষতা ও কর্মতৎপরতায় জেলার শ্রেষ্ঠ দু’চেয়ারম্যান হিসেবে পুরস্কার পেলেন কওসার ও রিপন

দক্ষতা ও কর্মতৎপরতা মুল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ে শ্রেষ্ট চেয়ারম্যানের পুরস্কার পেলেন পাইকগাছার কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল।
জানাগেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর স্থানীয় সরকার বিভাগ, ইউপি-২ শাখা কর্তৃক দক্ষতা ও কর্মতৎপরাতা মুল্যায়নের ভিত্তিতে জেলা পর্যায়ে খুলনা জেলার ৬৮ টা ইউপি চেয়ারম্যানের মধ্যে হতে মাত্র ৪ জন চেয়ারম্যান শ্রেষ্ঠ চেয়ারম্যানের পুরস্কারে ভূষিত হলেন। তার মধ্যে পাইকগাছা উপজেলার দু’ইউপি চেয়ারম্যান পুরস্কার পেলেন। তারা হলেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। তারা প্রত্যেকে ৭০ সত্তর হাজার টাকার চেক পেয়েছেন। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বুধবার দুপুরে চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার ও রিপন কুমার মন্ডলের হাতে পুরস্কারের ৭০.০০০/ টাকা করে দু’টি চেক হস্তন্তর করেন। চেক বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শাহরিয়ার হক, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, সাংবাদিক আসাদুল ইসলাম ও ফসিয়ার রহমান।
পুরস্কার প্রাপ্তি সম্পর্কে কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার বলেন, জনগনের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। ইউপি সদস্যদের নিয়ে ভালভাবে কাজ করতে পারায় আজ আমার এ অর্জন। আমি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, সরকারী টাকার কাজ সকলের সহযোগিতায় ভালভাবে সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকলের সহযোগিতায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। পুরস্কারের আওতায় আমাদের দু’চেয়ামানকে মনোনীত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়।
উভয় চেয়ারম্যান বলেন, পুরস্কারের টাকার সাথে আমরা প্রত্যেকে আরো টাকা যোগ করে একটা ফান্ড করতে চাই। যে টাকা থেকে ইউনিয়নের মেধাবী ও গরিব শিক্ষার্থীরা বৃত্তি পাবে এবং তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

দালালের ফাঁদে না পড়ার আহ্বান, পুলিশে নিয়োগ হবে শতভাগ মেধায়

দিঘলিয়ায় বন্দুক ও নগদ টাকাসহ যুবক আটক

খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।