সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় জায়গা জমির বিরোধে ভাইদের ও ভাবির মারপিটে বোন আহত | চ্যানেল খুলনা

পাইকগাছায় জায়গা জমির বিরোধে ভাইদের ও ভাবির মারপিটে বোন আহত

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে আপন ভাইদের ও ভাইয়ের স্ত্রীর মারপিটে শরিফা নামে (৪৮) নামে এক গৃহবধু আহত হয়েছে। আহত গৃহ বধুকে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে উপজেলার বান্দিকাটি গ্রামের মৃত্যু ওয়াজেদ গাজীর কন্যা শরিফা বেগম ওয়ারেশ সুত্রে তার পৈত্রিক জমিতে স্বামী সন্তান নিয়ে বস বাস করে আসছে।কিন্তু পিতা ওয়াজেদ গাজীর মৃত্যুর পর থেকে শরিফার ভায়েরা তাকে বাড়ী থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় হুমকি ধামকি মারপিট সহ নানা ভাবে হয়রানী করে আসছে। এ নিয়ে অভিযোগের ভিত্তিতে থানায় কয়েক দপা বিচার শালিস করা হয়েছে।সর্বশেষ ঘটনার দিন বুধবার রাতে শরিফা বেগম ও তার ছেলে খুলনা থেকে বাড়ী আসলে শরিফার ভাই মিজানুর গাজী, শফিকুল গাজী, সাইদুল গাজী ও তার স্ত্রী শিউলি বেগম তাদেও উপর আতর্কিত হামলা কওে ফোলা জখম করে। পরে শরিফার স্বামী ও ছেলে তাকে পাইকগাছা সাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন শরিফা বেগম বলেন,আমি আমার স্বামী ও ছেলে রাত নয়টার দিকে খুলনা থেকে বাড়ী আসি।

এ সময় হঠাৎ আমার ভাইয়েরা ও ভাবি আমার উপর হামলা করে।এ সময় আমার ছেলে ও স্বামী ঠেকাতে আসলে আমার ছেলের কাছে থাকা দশ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।