সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কার্বন নির্গমন কমিয়ে আনো, পৃথিবীকে রক্ষা করো, মানবাধিকার নিশ্চিত করো” প্রতিপাদ্য বিষয়ের উপর বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। অ্যাওসেড এর কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার মিলন মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক ইমদাদুল হক ও অঞ্জনা বিশ্বাস।

মানববন্ধন কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকার অসংখ্য নারী পুরুষ অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিশ্ব শিশু সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অস্ত্র ঠেকিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, আধাঘণ্টা পর ফিরলেন

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

সেনহাটি ইউপি চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী সাদ্দামের প্রচেষ্টায় চক্ষু চিকিৎসা ক্যাম্প

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে খুলনা মেট্রোপলিটন পুলিশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।