সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার আটক | চ্যানেল খুলনা

পাইকগাছায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসা সুপার আটক

পাইকগাছায় লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার কে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে থানাপুলিশ। এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। পুলিশ ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে।
 মামলা সূত্রে জানা যায়, কয়রা উপজেলার খিরোল গ্রামের মৃত আব্দুল হাকিম সরদারের পুত্র মোঃ হাবিবুর রহমান (৫৫) পাইকগাছা উপজেলাধীন লস্কর-পাইকগাছা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার হিসেবে প্রায় দেড় বছর চাকরীরত রয়েছে। গত সোমবার সকাল ৬টার দিকে মাদরাসার পার্শ্ববর্তী ছাত্রীর বাড়ীতে যায় এবং তাকে মাদরাসায় এসাইনমেন্ট আনার জন্য বলে চলে আসে।মেয়েটি ৮টার দিকে মাদরাসায় গেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার নিজ শয়ন কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়ীতে এসে মেয়ের নানীকে ঘটনা খুলে বলে। পরদিন মঙ্গলবার এলাকাবাসীর সহায়তায় থানায় এসে জানায়। পাইকগাছা থানারর ওসি ঘটনা শুনে বুঝে ওসির নির্দেশে মাদরাসার সুপার হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে থানায় আনে। এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে বুধবার পাইকগাছা থানায় ধর্ষণ মামলা করে, যার নং- ০২, তারিখ- ০২/১২/২০২০ইং। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত অাশরাফুল অালম জানান  ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। সুপার হাবিবুর রহমান জানান, কমিটি নিয়ে দ্বন্দ্বে আমাকে ফাঁসানো হয়েছে। ওসি এজাজ শফী জানান, ধর্ষণের অভিযোগে সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।