সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছায় গ্রাম পুলিশদের মারপিটের অভিযোগে থানায় মামলা ; আটক -২ | চ্যানেল খুলনা

পাইকগাছায় গ্রাম পুলিশদের মারপিটের অভিযোগে থানায় মামলা ; আটক -২

পাইকগাছার চাঁদখালীতে সরকারী দায়িত্ব পালনকালে গ্রাম পুলিশরা জীবন সরদার নামে এক ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলার আসামী দ্বারা মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। গ্রাম পুলিশদের পক্ষ থেকে মামলাটি করেছেন চৌকিদার সিরাজুল ইসলাম। এদিকে ধৃত জীবন সরদার (২৮) সহ পুলিশ তার চাচাতো ভাই রাজু সরদার ( ২০) কে গ্রেফতার করেছেন।
 চাঁদখালী ইউনিয়নের ফতেপুরের বাসিন্দা গ্রাম পুলিশ সিরাজুল জানান,গত ১৩ জানুয়ারী-তারিখে থানায় সাপ্তাহিক হাজিরা ও চৌকিদার প্যারেডে ওসি স্যার সরকারী দায়িত্ব-কর্তব্য অংশ হিসেবে ওয়ারেন্ট তামিল,মাদক,চোর-ডাকাত ও বহিরাগতদের তথ্য সংগ্রহের নির্দেশনা দেন। স্যারের নির্দেশনা মেনে ১৫ জানুয়ারী সন্ধ্যায় দফাদার আফসার সানা, চৌকিদার ফিরোজ সহ গ্রাম পুলিশরা মৌখালী নরিম সানার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর গিয়ে অবস্থান করি। এ সময় জিআর ২৭৭/২০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এলাকার ত্রাস সৃষ্টিকারী চোর জীবনকে ধরে ফেলে থানায় মোবাইল করি। জীবন ধস্তা-ধস্তি শুরু করে আমাদের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ ও কিল-ঘুষি মেরে আঘাত করে। অভিযোগ উঠেছে ঘটনার সময় জীবনের চাচাতো ভাই রাজু,আকবর তাকে সহায়তা করে। এ ঘটনায় গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম বাদী হয়ে জীবন,রাজু, আকবর সহ অনেকের নামে শনিবার থানায় মামলা করেছেন,যার নং ১৭। ওসি মোঃ এজাজ শফী বলেন সরকারী দায়িত্ব পালনের সময় গ্রাম পুলিশদের মারপিটের ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং ঘটনায় জড়িত জীবন ও তার চাচাতো ভাই রাজুকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।