সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছার"যমুনা ব্রিকস"এর লাইসেন্স বাতিল : দ্রুত ভাটা বন্ধের দাবী এলাকাবাসীর | চ্যানেল খুলনা

পাইকগাছার”যমুনা ব্রিকস”এর লাইসেন্স বাতিল : দ্রুত ভাটা বন্ধের দাবী এলাকাবাসীর

পাইকগাছা :  আবেদনের কয়েক বছর পর অবশেষে বাতিল হল পাইকগাছার যমুনা ব্রিকসের লাইসেন্স। যমুনা ব্রিকস এর মালিক অখিল বন্ধু ঘোষের আবেদনের কারণেই লাইসেন্সটি বাতিল করলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোনেন।

জানাগেছে, ২০০৪ সালে অখিল বন্ধু ঘোষ যমুনা ব্রিকস নামে লাইসেন্স প্রাপ্ত হয়ে উপজেলার মাহমুদকাটী কপোতাক্ষ নদের কিনারে ইট ভাটা স্থাপনের কাজ শুরু করেন। ভাটা পরিচালনার জন্য মজিদ মোড়ল ও চিত্র রঞ্জন মন্ডল নামে দু’জন অংশীদার নেন তিনি। সেখান থেকে ২০১৫ সাল পর্যন্ত ইট ভাটা চালাল। পরবর্তিতে ভাটার অপর দু’অংশরীদার সঠিক হিসাব না দেয়ায় ভাটা ছেড়ে দেন মুল মালিক অখিল বন্ধু ঘোষ। ২০১৬ সালে ভাটার লাইসেন্স বাতিলের আবেদন করেন অখিল বন্ধু ঘোষ। সেই আবেদনের দীর্ঘ ৪ বছর পর ২৯ ডিসেম্বর “যমুনা ব্রিকস এর লাইসেন্স বাতিল করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। যার স্মারক নং ০৫.৪৪.৪৭০০.০২২.০১৮.২৬০.২০-১২৫৯।
লাইসেন্স বাতিলের অনুলিপি সরকারের ১০ টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে বলে জানাগেছে।

বর্তমানে ইট ভাটা পরিচালনা করেন মজিদ মোড়ল। তিনি বলেন, লাইসেন্স বাতিল হলেও তার ভাটা চলবে! কি ভাবে চলবে সেটা জানতে চাইলে তিনি আরো বলেন ডিসি অফিসে নতুন লাইসেন্স এর জন্য আবেদন দেয়া আছে এবং হাইকোর্টে রিট করা আছে সে জন্য তার ভাটা বন্ধ হবে না।

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, যমুনা ব্রিকস নামে কোন ইট ভাঁটার লাইসেন্স বাতিলের আদেশ আমি পাইনি। আদেশটি পেলে আমি যথাযত ব্যবস্থা নিব।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তথ্যদাতাদের নিরাপত্তায় কঠোর বার্তা দেওয়ায়, প্রত্যাহার কেএমপি কর্মকর্তা

খুলনায় একাত্তর টেলিভিশন অফিসে চুরি: খোয়া গেছে ক্যামেরা, টেলিভিশন

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনার লবণচরায় সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।