সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছার চাঁদখালীতে গ্রাম পুলিশদের মাঝে এ্যাড. সুজিত অধিকারীর পক্ষে শীতবস্ত্র বিতরণ | চ্যানেল খুলনা

পাইকগাছার চাঁদখালীতে গ্রাম পুলিশদের মাঝে এ্যাড. সুজিত অধিকারীর পক্ষে শীতবস্ত্র বিতরণ

পাইকগাছা প্রতিনিধি : – বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী কর্তৃক উপহার শীতবস্ত্র চাঁদখালী ইউনিয়ন গ্রামপুলিশ ও দফাদারদের মাঝে কম্বল বিতরণ হয়েছে।

রবিবার বিকেলে পাইকগাছার চাঁদখালী ইউপির গজালিয়া উদয়ন সংঘ সংলগ্ন আ’লীগ নেতা ইকরামুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে গ্রামপুলিশ ও দফাদারদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ( ভারপ্রাপ্ত) ও উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য জি এম ইকরামুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গাজী শফিকুল ইসলাম শফি, পাইকগাছা পৌর যুব লীগের সাধারণ সম্পাদক জগদিশ রায়, পৌর আ’লীগের সাবেক সভাপতি জি এম মিজানুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা বাশারুল ইসলাম, গজালিয়া উদয়ন সংঘের সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন ,মনঞ্জুরুল ইসলাম ছাত্রলীগ নেতা শাহিন আলম।
দফাদার ও গ্রামপুলিশদদের মধ্য উপস্থিত ছিলেন দলনেতা মোঃ আফসার আলী, মিজারুল ইসলাম, শংকর কুমার মন্ডল, দিলিপ কুমার রায়, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, গনেশ চন্দ্র মন্ডল, আব্দুল আজিজ সানা, ফিরোজ আহম্মেদ প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনায় একদিনে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৯৭ শিশু

খুলনায় বন্ধুদের বিরোধে প্রাণ গেল সাব্বিরের, আহত ২

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।