সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত | চ্যানেল খুলনা

পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য র‌্যালি, পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজ বাড কিন্ডার গার্টেন, বর্ণমালা কিন্ডার গার্টেন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওসি ওবাইদুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কুয়েটে ‘ওয়েব কন্টেন্ট অ্যান্ড এমপ্লয়ি অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি গঠন

খুলনায় সোমবার থেকে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

খুলনাসহ ১১ জেলায় চালু হচ্ছে ‘ফুয়েল পাস’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।