সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছায় আ'লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন | চ্যানেল খুলনা

পাইকগাছায় আ’লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন

পাইকগাছা: পাইকগাছায় আ’লীগ নেতা অধ্যক্ষ লুৎফর রহমানের প্রথম জানাজা তার প্রথম কর্মস্থল পাইকগাছা সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা মরহুমের বাড়ি কয়রা উপজেলায় হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানা যায়,অধ্যক্ষ লুৎফর রহমান পাইকগাছা সরকারী কলেজে ১৯৭৩ সালে অধ্যাপনায় যোগদান করেন। পরবর্তীতে পাইকগাছায় ফসিয়ার রহমান ডিগ্ৰি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন । এরপর পাইকগাছা পৌরসভা আ’লীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য হন। রাজনীতি ও অধ্যক্ষর সুবাদে মানুষকে যথেষ্ট সেবা দিয়েছেন তিনি।
সোমবার সকালে পাইকগাছা সরকারী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু ও গাজী রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এড জি এ সবুর, সম্পাদক আলহাজ্ব এড আবু সাইদ, বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব মনিরুজ্জামান মনি,জাপার সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান,অধ্যাপক জি এম আজহারুল ইসলাম,অধ্যক্ষ রবিউল ইসলাম, পাইকগাছা ষোলআনা সমবায় সমিতির সভাপতি এড. মোর্ত্তজা জামান আলমগীর রুলু, আ’লীগ নেতা জিএম ইকরামুল ইসলাম, ব্যাবসায়ী দাউদ শরীফ,পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, প্রভাষক ময়নুল ইসলাম,যুবলীগ নেতা হাসান রুমি,এম এম আজিজুল হাকিম, রিয়াজ হায়দার,সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মরহুমের কয়রা উপজেলার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।