সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের কমিটি গঠন | চ্যানেল খুলনা

পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের কমিটি গঠন

পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের এক সভা মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ফোরামের কমিটি গঠনের লক্ষে উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর অল্টার ফেইজ-২ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অ্যাওসেড এর প্রোজেক্ট কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল কনসালটেন্ট আসিফ আহম্মেদ, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু, ক্লাইমেট চেঞ্জ অফিসার এসএম ফয়সাল আহম্মেদ, উপজেলা কো-অর্ডিনেটর মিলন মিয়া, শেখ সাদেকুজ্জামান, মানিক ভদ্র, রাজিব গাঙ্গুলি, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, বিশ্বনাথ ভট্টাচার্য্য, অখিল কুমার মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, লিয়াকত আলী জমাদ্দার, জয়ন্ত দাশ, শ্যামাপদ মন্ডল, তাহাজিবুল ইসলাম, নূর ইসলাম গাজী, লিয়াকত আলী মোড়ল, শাহিদা আক্তার, শেখ জুলি, অনুপ দাশ, আব্দুল্লাহ আল মামুন, সাবিনা ইয়াসমিন মিলি ও স্মিতা মন্ডল।

সভায় প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকারকে সভাপতি, অখিল কুমার মন্ডলকে সহ-সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজকে সাধারণ সম্পাদক করে উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের কমিটি গঠন করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

১ মার্চ দায়িত্ব গ্রহণ করবেন মঞ্জু, উন্নয়নের নতুন আশায় খুলনা

দিঘলিয়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা-সাতক্ষীরায় তীব্র ভূমিকম্পের ঝাঁকুনি, আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে মানুষ

খুলনায় ইন্টারনেটের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।