সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পলিথিনে জড়িয়ে যায় জুয়েলের শরীর, টেনে নেয় কাটার মেশিন | চ্যানেল খুলনা

পলিথিনে জড়িয়ে যায় জুয়েলের শরীর, টেনে নেয় কাটার মেশিন

অবৈধ প্লাস্টিক কারখানার কাটার মেশিনে কাটা পড়ে ঘটনাস্থলেই জুয়েল হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। জুয়েল শাকদাহ গ্রামের শেখ ওয়াজেদ আলীর ছেলে। আজ বুধবার সন্ধ্যায় তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ সাধু পলিথিন কারখানায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরো এক শ্রমিক।

শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো আজও কারখানার কাটার মেশিনে পুরাতন পলিথিন কাটার কাজ করছিলেন জুয়েল। এ সময় অসাবধানতাবশত জুয়েলের শরীর পলিথিনে জড়িয়ে যায়। মেশিন চালু থাকায় পলিথিনসহ তাকে টেনে নেয় কাটার মেশিন। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। অপর এক শ্রমিক এসে তাকে উদ্ধার করার চেষ্টা করলে তিনি আহত হন। খবর পেয়ে সাধু পলিথিন কারখানার মালিক মিলন সাধু এসে কাটার মেশিনটি বন্ধ করে দেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী অহেদ মুর্শেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পলিথিন কারখানার মালিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারখানাটি অবৈধভাবে চলছিলো বলে জানা গেছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

খানাখন্দে ভরা পাবনা শহরের রাস্তা, দ্রুত সংস্কার দাবি নগরবাসীর

আজ টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও পাওয়ার টিলার সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।