সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় মোংলা পৌরসভায় ভ্যান-ওয়েস্ট বিনসহ নানা উপকরণ দিয়েছে রুপান্তর | চ্যানেল খুলনা

পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনায় মোংলা পৌরসভায় ভ্যান-ওয়েস্ট বিনসহ নানা উপকরণ দিয়েছে রুপান্তর

পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য মোংলা পোর্ট পৌরসভাকে ৯টি ভ্যান, ১৫টি ওয়েস্ট বিন ও ৯টি বালতিসহ বিভিন্ন উপকরণাদি দিয়েছেন রুপান্তর। সুইজারল্যান্ডের অর্থায়নে রেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর মঙ্গল সকালে পৌর মার্কেট চত্বরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানের কাছে এসব উপকরণাদী হস্তান্তর করেন রুপান্তরের স্ক্রীম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ।
পরে অনুষ্ঠিত হয় পরিবেশ সচেতনতা ও বর্জ্য ব্যবস্থাপনা প্রচারাভিযানের বর্ণাঢ্য শোভাযাত্রা। পৌর চত্বর থেকে বের হওয়া এ শোভাযাত্রাটি মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় অনলাইন কুইজ প্রতিযোগিতা, ক্ষুদে মেয়র ভাবনা প্রতিযোগিতা ও রুপান্তরের বিভিন্ন কর্মসূচীতে অংশ নেয়া প্রতিযোগীদের পুরস্কার বিতরণ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, রুপান্তরের প্রোগ্রাম কো-অডিনেটর অসীম আনন্দ দাস, রুপান্তরের স্ক্রীম প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ, স্ক্রীম প্রকল্পের জেলা অফিসার জার্জিসউল্লাহ, মাসুদ রানা, ফিন্যান্স কো-অর্ডিনেটর আরবারুল ইসকাম, মনিটরিং কো-অর্ডিনেটর সৈয়দা শবনমসুবহা, মোস্তাফিজুর রহমান রাসেল, রুপান্তরের ক্রেইন কর্মকর্তা তসলিম আহমেদ টংকার, শরিফুল বাসার ও  রুপান্তরের তথ্য কর্মকর্তা আব্দুল হালিম।
রুপান্তরের স্থানীয় কর্মকর্তা সুনীতি ও বিপাসা বলেন, পৌর শহরের বাসিন্দাদের বাড়ীঘরের বর্জ্য সংরক্ষণ ও অপসারণে পৌর কর্তৃপক্ষকে ৯টি ভ্যান, ১৫টি ওয়েস্ট বিন, ৯টি বালতিসহ গামবুট, ভেস্ট, হ্যান্ডগ্লোবস, মাস্ক ও বেলচা দেয়া হয়েছে রুপান্তরের পক্ষ থেকে।
এদিকে রুপান্তরের এমন বর্জ্য ব্যবস্থাপনা উপকরণ সামগ্রী হস্তান্তরের বিষয়ে রুপান্তরকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।
অনুষ্ঠানে সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক ও পরিবেশবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, মোংলা পোর্ট পৌরসভা একেবারেই সুন্দরবনের সন্নিকটে। তাই বর্জ্য ব্যবস্থাপনায় এ পৌরসভাকে মডেল হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই সুন্দরবন সুরক্ষায় সহায়ক হবে। সকলে মিলে সুন্দরবনকে রক্ষা করতে হবে, এরজন্য প্রথম প্রয়োজন সুন্দরবনের পাশের এ এলাকার বর্জ্য ব্যবস্থাপনা সুরক্ষিত করা। এজন্য বর্জ্য ফেলে দিয়ে নয় বরং সংরক্ষণ করে তা কাজে লাগানোর তাগিদ দেন তিনি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর’ আটক

ফকিরহাটে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।