সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
পদযাত্রা কর্মসুচি সফল করায় খুলনাবাসির প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ | চ্যানেল খুলনা

পদযাত্রা কর্মসুচি সফল করায় খুলনাবাসির প্রতি বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ

গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে ৪ মার্চ কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে মহানগরীর থানা থানায় পদযাত্রা কর্মসুচি সফল করায়
খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খুলনা বিএনপি।
রবিবার (৫ মার্চ) মহানগর মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন খুলনা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সর্বস্তরের নেতা-কর্মীরা পরিশ্রম করে এই পদযাত্রা সফল করেছেন।
বিএনপিকে জনগণের দল উল্লেখ করে বিবৃতিদাতারা চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে খুলনা বিএনপির কর্মসুচিতে সাধারণ মানুষ অংশগ্রহন করে কর্মসুচিকে সফল করেছেন। এ জন্য বিএনপি খুলনাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। পদযাত্রা কর্মসুচিতে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে খুলনার মাটি বিএনপির ঘাঁটি। খুলনাবাসী প্রমাণ করে দিয়েছেন, তাঁরা আর এই ফ্যাসিস্ট
সরকারকে ক্ষমতায় দেখতে চান না। আগামী দিনে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে খুলনাবাসী বিএনপির সঙ্গে থাকবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই: নাহিদ ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।