সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
পঞ্চগড়ে ৯ শিবির কর্মী আটক | চ্যানেল খুলনা

পঞ্চগড়ে ৯ শিবির কর্মী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৯ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-পঞ্চগড় সদর উপজেলার আশরাফ আলীর ছেলে আমির আলী, টুনিরহাট এলাকার সোলায়মান আলীর ছেলে ওমর ফারুক, সুরিভিটা এলাকার আবুল কালামের ছেলে শাকিল হোসেন, বোদা উপজেলার শাহাপাড়া এলাকার আমিনার রহমানের ছেলে আল আমিন, গিদালপাড়া এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে গোলাম রাব্বানী, আটোয়ারী উপজেলার বলরামপুর চুচুলিয়া এলাকার নুর ইসলামের ছেলে আল মামুন, দেবীগঞ্জ মুন্সীপাড়া এলাকার মিল্লাত আলীর ছেলে আব্দুল জলিল, দরুয়াভাঙ্গা এলাকার মৃত কাউছার আলীর ছেলে বাপ্পী হাসান এবং বোদা উপজেলার পূর্ব শিকারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে জোবায়ের হোসেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, নাশকতা সৃষ্টির লক্ষে শিবিবের ৪-৫ জন সদস্য বিভিন্ন এলাকা থেকে এসে চৌরাস্তা মোড়ে সংঘটিত হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। ওদের ভাষ্যমতে, বাকিদের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে ওই ৯ শিবির কর্মীকে জেলহাজতে প্রেরণ করা হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার

শিক্ষানুরাগী সৈয়দা রাহেলা বেগমের মৃত্যুবার্ষিকী কাল

কুষ্টিয়ায় পীর হত্যায় নেতাকর্মীদের আসামি করাকে ‘ষড়যন্ত্র’ বলছে জামায়াত

জুরাছড়িতে নৌকাডুবি, নারী-শিশুসহ ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

জ্বালানি তেল মজুত করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্যবসায়ীর বাড়ি থেকে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।