সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
নড়াইলে ৪শ’ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার | চ্যানেল খুলনা

নড়াইলে ৪শ’ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

নড়াইলে ৪শ’ পিস ইয়াবাসহ ২ বিক্রেতাকে র‌্যাব আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তার করেছে ।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পূর্ব চর কালনা গ্রামস্থ দেলোয়ার মৃধার মুদি দোকানের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে। ওই স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী লোহাগড়ার মৃত সেকেন্দার মোল্যার ছেলে মোঃ লেলিন মোল্যা(৩০) ও মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ হাদিস মৃধা(২০) কে গ্রেপ্তার করে। এসময় ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ এক হাজার চারশ’ চল্লিশ টাকা উদ্ধার করে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

https://channelkhulna.tv/

নড়াইল আরও সংবাদ

কালিয়ায় ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি

কালিয়ায় ডোবায় ভাসছিলো নারীর অর্ধগলিত লাশ

নড়াইলে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১৫

কালিয়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গরু বিতরণ।

নড়াইলে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ ৩ জন আটক, অস্ত্র-গুলি উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।