সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ | চ্যানেল খুলনা

নড়াইলে বরজে নিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নড়াইলের কালিয়া উপজেলার একটি গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলা আলী মিয়া মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার কলাবাড়ীয়া ইউনিয়নে বরজে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। ওই দিন রাতে শিশুটির পরিবার নড়াগাতী থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গতকাল সন্ধ্যায় আলী মিয়া মোল্যা শিশুটি মুখ বেঁধে বাড়ির কাছে বরজে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে তিনি পালিয়ে যান। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন আলীকে ধরে নড়াগাতী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। গতকাল রাতেই এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার আসামিকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

নড়াইল আরও সংবাদ

ঐচ্ছিক অনুদানের তালিকার দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম

নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২

নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।