সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নেশাগ্রস্ত অবস্থায় তরুণিকে ধর্ষণ: কারাগারে নোবেল | চ্যানেল খুলনা

নেশাগ্রস্ত অবস্থায় তরুণিকে ধর্ষণ: কারাগারে নোবেল

ধর্ষণ মামলায় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২০ মে) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে এ আদেশ দেন বিচারক।

এর আগে সোমবার (১৯ মে) রাত ২টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর আজ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডেমরা থানার পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারের পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে ভুক্তভোগী কলেজছাত্রীর পরিচয়। পরে তাদের মোবাইল ফোনে যোগাযোগ হয়। গত বছরের ১২ নভেম্বর নোবেল ভুক্তভোগীর সঙ্গে মোহাম্মদপুর গিয়ে দেখা করেন। এ সময় ডেমরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে নিয়ে এসে ২-৩ সহযোগীর সহায়তায় তাকে বাসায় আটক রাখেন নোবেল।

পুলিশ আরও জানায়, এ সময় নোবেল ভুক্তভোগীর মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও ধর্ষণ করেন। একই সঙ্গে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে বাসায় আটকে রাখেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বিনোদন আরও সংবাদ

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান

হিজাব পরায় সমালোচনার মুখে বলিউড অভিনেত্রী অঙ্কিতা

চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত: ফারিন

‘ছোটবেলায় আমিও অশালীন স্পর্শের শিকার হয়েছিলাম’

মৃত্যুর পর নিজের যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।