সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নেত্রকোনার ডিসি প্রত্যাহার | চ্যানেল খুলনা

নেত্রকোনার ডিসি প্রত্যাহার

নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলামকে প্রত্যাহার করে তার জায়গায় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব কাজি মো. আবদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) মঈনউল ইসলামকে প্রত্যাহারের আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বদলি আদেশে, মঈনউল ইসলামকে প্রত্যাহার করে এখনো কোনো পদে পদায়ন করা হয়নি। তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে সেটি বদলির আদেশে উল্লেখ নেই। জনপ্রশাসনের অন্যান্য আদেশের মতোই বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ওই অভিযোগের বিষয়টি তদন্ত চলছে।

এদিকে জনপ্রশাসনের সূত্রগুলো বলছে, মূলত তার কার্যালয়ের এক নারী কর্মকর্তার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঈনউল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ওই নারী মঈনউল ইসলামের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ এনেছিলেন। এ অভিযোগের তদন্ত চলার মাঝেই তাকে প্রত্যাহার করা হলো। আর আগেই অভিযোগকারী নারীকে বদলি করা হয়েছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, এনসিপি নেত্রী আটক

দুই শিশুর পেটে ৬ হাজার ৬১৫টি ইয়াবা পাচার, নারী আটক

গরু বিক্রির টাকা লুটে হিজড়া নেত্রী মৌসুমীকে হত্যা, যুবক গ্রেপ্তার

পুরুষ হতে অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পর তরুণীর মৃত্যু

নিখোঁজের ২৫ দিন পর জঙ্গলে যুবকের কঙ্কাল, পোশাক দেখে শনাক্ত

চীনা প্রেমিক বিয়ে করতে টাঙ্গাইলে, আপত্তিতে ফিরলেন ঢাকায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।