সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নেত্রকোনায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ব্যক্তি কারাগারে | চ্যানেল খুলনা

নেত্রকোনায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ব্যক্তি কারাগারে

নেত্রকোনার খালিয়াজুরীতে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় বাবুল শেখ (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার বাবুল শেখ উপজেলার নূরপুর বোয়ালী গ্রামের ওয়াহেদ শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে নূরপুর বোয়ালী গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার বিকেলে বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবুল শেখ তাঁর ঘরে নিয়ে যান। ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। শিশুর চিৎকারে প্রতিবেশীরা গিয়ে উদ্ধার করেন।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বুধবার বিকেলে থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে বাবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।