সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম | চ্যানেল খুলনা

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। এরপর থেকে ছোট ও বড়পর্দায় কাজ করে নিজেকে জনপ্রিয় করে তোলেন। তার অভিনয় দক্ষতা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকেন মিম।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে কিছু ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, থাইল্যান্ডে অবস্থিত সাদা মন্দিরে যাওয়ার পর মিম ফটোশুট করেছেন, যা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন তিনি।

শেয়ার করা ছবির ক্যাপশনে বিদ্যা সিনহা মিম লিখেছেন— ‘সাদা মন্দির।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। অফ শোল্ডার বেল স্লিভ ড্রেসে নজরকাড়া লুকে বেশ হাসিখুশিভাবে ধরা দিয়েছেন তিনি।

সেই ছবির দেখে ভক্ত-অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন—আপনাকে অনেক সুন্দর লাগছে, অসাধারণ জায়গা, সঙ্গে মনোরম পরিবেশ। আরেক নেটিজেন লিখেছেন— সবসময় আপনাকে অনেক ভালো লাগে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

অফ-শোল্ডার টপসে নতুন লুকে নজর কাড়লেন সাদিয়া আয়মান

‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’, ওমরাহ শেষে কেয়া পায়েল

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।