সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নুসরাতের ডিভোর্স কেবলই গুঞ্জন! | চ্যানেল খুলনা

নুসরাতের ডিভোর্স কেবলই গুঞ্জন!

নুসরাত জাহানের ডিভোর্সের গুঞ্জন রটেছে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে। গণমাধ্যমে প্রকাশ পায় স্বামী নিখিল জৈন বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন তাকে। এ নিয়ে অবশেষে মুখ খুললেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী।

কলকাতার গণমাধ্যমে বিবাহবিচ্ছেদ নিয়ে বিবৃতি দিয়েছেন নুসরাত জাহান। তিনি বলেন, ‘গণমাধ্যমে আমাকে ডিভোর্সের নোটিশ পাঠানো খবর প্রকাশ হয়েছে। যা পুরোপুরি বানোয়াট। এর কোনও সত্যতা নেই। সংবাদমাধ্যমকে সঠিক তথ্য নিয়েই সংবাদ পরিবেশন করা উচিত। ভুয়া সংবাদ প্রকাশ একেবারেই কাম্য নয়।’

নুসরাত জাহানের সঙ্গে স্বামী নিখিল জৈনের সম্পর্ক খারাপ যাচ্ছে অনেকদিন ধরে। নিখিলের সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে এমন আলোচনার জন্ম দেয়। এছাড়াও অভিনেতা যশের সঙ্গে নুসরাতের সম্পর্কের বিষয়টিও উঠে আসে। যদিও এসব নিয়ে গণমাধ্যমে কোনও মন্তব্য করেননি কেউ।

ভালোবাসা দিবসে সামাজিক মাধ্যমে নিখিল জৈনের এক পোস্টে নুসরাতের সঙ্গে সম্পর্ক খারাপের ইঙ্গিত পাওয়া যায়। সেখানে তিনি জানান, নুসরাত বদলে গেলেও তিনি একই রকম আছেন। কিন্তু অবশেষে বাধ্য হয়েই তিনি এই পথে হাঁটলেন।

উল্লেখ্য, নুসরাত বর্তমানে ব্যস্ত আছেন আসন্ন নির্বাচন নিয়ে। এছাড়া নিয়মিত শুটিংয়েও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি নুসরাতের অভিনীত ব্রাত্য বসু-র ‘ডিকশনারি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তিনি জুটি বেঁধেছিলেন আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

ইরানে হামলার ভিডিওতে নিজের গান ব্যবহারে ক্ষুব্ধ কেটি পেরি

মুক্তির আগেই ৮০ কোটি টাকায় বিক্রি ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থার চেষ্টা, যা বললেন অভিনেত্রী

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

ককরোচদের আন্দোলনে সালমান খানের সমর্থন

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।