সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নুরের হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা হবে: নানক | চ্যানেল খুলনা

নুরের হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় আনা হবে: নানক

চ্যানেল খুলনা ডেস্কঃডাকসু ভবনে ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে দোষীদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রবিবার রাতে ঢাকা মেডিকেলে ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখে বের হওয়ার পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘ঢাবিকে যারা অস্থিতিশীল করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ঢাবির পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করা হবে।’
নানক বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা ছুটে এসেছি তাদের দেখতে। হামলা যে এত বর্বর হয়েছে বুঝতে পারিনি।’

তারা যেই মঞ্চেরই হোক, তাদের বিচারের আওতায় আনা হবে উল্লেখ করে নানক আরও বলেন, ‘হাসপাতালে বহু জরুরি রোগী আছে। কিন্তু কেউ কেউ হাসপাতালে বসে স্লোগান দিচ্ছে। যারা স্লোগান দিচ্ছে তাদের কুমতলব রয়েছে। তাদের বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। যারা স্লোগান দিচ্ছে এরা কারা, তারা কি চায়? এদের উদ্দেশ্য কি? এ বিষয়গুলো আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে সব বিষয় খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।’

এর আগে, ডাকসু ভিপি কার্যালয়ে হামলার ঘটনায় নুরসহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

প্রসঙ্গত, রবিবার দুপুর পৌনে ১ টার দিকে ‘ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে’ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে নুরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকেও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।