সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিষেধাজ্ঞার ১০ দিনে বরিশালে ২৫২ জেলের কারাদণ্ড | চ্যানেল খুলনা

নিষেধাজ্ঞার ১০ দিনে বরিশালে ২৫২ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করায় বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ২৫২ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৫ লাখ ৬৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ১ হাজার ২৩৮টি অভিযান চালানো হয়েছে এবং ৩৭৬টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ৪৫৯টি মামলা করা হয়েছে।

এ সময়ে বরিশাল বিভাগে ২৪৬ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ১ হাজার ৮২৮ বার বিভিন্ন মাছঘাট, ৩ হাজার ৪১৪ বার বিভিন্ন আড়ত ও ১ হাজার ৯৯৭ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গত দুই দিনের অভিযানে ১০ হাজার ৬৯৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা মূল্যের ৬৩ লাখ ৩৩ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

মৎস্য বিভাগের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারে মূল প্রজনন স্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করা হয়েছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ভরণ-পোষণ দাবি করায় মায়ের গলায় ওড়না পেঁচিয়ে হত্যাচেষ্টা

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী

লক্ষ্মীপুরে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাপ্রধান গ্রেপ্তার

স্বামীকে কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড

পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।