সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল খুলনা

নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকার কেরানীগঞ্জে র‌্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম বলেন, ‘গত নির্বাচনগুলোতে ইয়াং ভোটাররা ভোট দিতে পারেনি। আমরা চেষ্টা করব তাদের জন্য আলাদা বুথ তৈরি করার।’

ভোটের মাঠে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচনে পুলিশ-আনসার তো থাকবেই। পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য নিয়োগ করা হবে। এ ছাড়া মাঠে থাকবেন নৌবাহিনী, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।

জাহাঙ্গীর আলম বলেন, ‘ইতিমধ্যে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে, হয়তো পরে তারিখও ঘোষণা করবে। তাই আগামী নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে পরিচালিত হয়, সে ব্যাপারে চেষ্টা চালাচ্ছি।’

উপদেষ্টা জানান, ইতিমধ্যে বিভিন্ন বাহিনীর কাছে বডি ক্যামেরা রয়েছে, যেগুলো নির্বাচনে ব্যবহার করা হবে। এ ছাড়া নির্বাচন উপলক্ষে আরও ৪০ হাজার বডি ক্যামেরা কেনার চিন্তা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে কি না, জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘আসলে আমরা অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছি। আমাদের প্রস্তুতি মানে নির্বাচন উপলক্ষে আমাদের বাহিনীগুলোকে প্রস্তুত করা, যা আমরা আগে থেকে শুরু করেছি। আর ভোটকেন্দ্র পরিদর্শন, এটা তো একটা ফর্মালিটি।’

উপদেষ্টা বলেন, ‘নিরীহ-নিরপরাধ ব্যক্তি যেন আইনের আওতায় না আসে, এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। টাকার লোভে অনেকের নামে জুলাই-আগস্টের মামলা হয়েছে। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘গত জুলাই থেকে এই জুলাইয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। আগে থানায় কেউ আসত না। আনসার বাহিনী বিদ্রোহ করেছিল, অন্য বাহিনীগুলোও অতটা সক্রিয় ছিল না। এখনো হয়তো আমরা কাঙ্ক্ষিত পরিস্থিতিতে পৌঁছাতে পারিনি। তবে পরিস্থিতি যে পর্যায়ে আছে, আমাদের নির্বাচন করতে কোনো সমস্যা নেই।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

তারাবির নামাজের ভিডিও প্রকাশ, মারধর করে কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

নাটোরে মাটির নিচে ট্যাংকিতে মিলল ১০ হাজার লিটার ডিজেল

তুরস্কে বাবা-ছেলেসহ তিন বাংলাদেশীর মৃত্যু

চট্টগ্রামে শিশুকে শ্বাসনালি কেটে হত্যা: আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।